বার্তা বিভাগ
২ ডিসেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গান করলেও কখনো মুখ দেখান না এ আর রহমানের মেয়ে খাতিজা

ভারতের অস্কারজয়ী সংগীতগুরু এ আর রহমানের মেয়ে খাতিজা রহমানও গানের জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। কিন্তু সবকিছুর মাঝেও তিনি প্রকাশ্যে মুখ দেখান না; পর্দা মেনে জীবনযাপন করে সংগীত ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন।

খাতিজা ১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে তামিল সিনেমা ‘এন্থিরান’-এর ‘পুথিয়া মানব’ গানে কণ্ঠ দিয়ে প্রথমবার শ্রোতাদের সামনে আসেন। তবে তখনও তার ব্যক্তিজীবন লো-প্রোফাইল থাকার কারণে আলোচনায় আসেননি।

পরবর্তীতে পড়াশোনাকে অগ্রাধিকার দিয়ে সাত বছর বিরতি নেন। ২০১৯ সালে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি পান, আইরিশ ব্যান্ড ‘ইউ-টু-র’ এর ‘অহিংসা’ গানে অংশ নিয়ে। ২০২০ সালে প্রকাশ করেন প্রথম একক গান ‘ফেরেশতোন’। এরপর ‘মিমি’, ‘ইরাভিন নিঝাল’, ‘মিলি’, ‘পন্নিয়িন সেলভান: অংশ ২’সহ বড় বাজেটের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

২০২৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘কুহু কুহু’ লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদনের রূপ। ২০২৪ সালে তামিল সিনেমা ‘মিনমিনি’ দিয়ে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

ধর্মীয় ও ব্যক্তিগত মূল্যবোধ মেনে পর্দার আড়ালে থেকেও আন্তর্জাতিক মানের সংগীত সৃষ্টির প্রমাণ দিয়েছেন খাতিজা রহমান। ব্যক্তি জীবনে ২০২২ সালে তিনি অডিও ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা রিয়াসদীন শেখ মোহাম্মদকে বিয়ে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০