বার্তা বিভাগ
২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খানের বাবা হওয়া প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

দেশের শোবিজ অঙ্গণে নতুন করে আলোচনা শুরু হয়েছে— আবারও কি মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী? এই প্রশ্ন ঘিরেই স্বাভাবিকভাবে সামনে চলে এসেছে সুপারস্টার শাকিব খানের নাম। নেটিজেনদের একাংশের আলোচনায় উঠে আসছে, শাকিব খান কি তাহলে আবার বাবা হচ্ছেন— এমন নানা জল্পনা-কল্পনায় উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।

এই প্রসঙ্গে সম্প্রতি প্রশ্ন করা হয় শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। আলোচিত এই গুঞ্জন নিয়ে প্রশ্ন শুনে শুরুতেই বিস্ময় প্রকাশ করেন অপু। তিনি বলেন, “আচ্ছা তাই? আমি জানি না তো। কী হচ্ছে? আপনারাই আমাকে একটু বলেন।”

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কাজের ব্যস্ততার কারণে বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। ফলে অনলাইনে কী ধরনের আলোচনা বা গুঞ্জন চলছে, সে বিষয়ে তার তেমন ধারণা নেই। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে সাংবাদিকরাই বেশি যান, তাই এসব খবর তারাই ভালো জানেন।

অপু বিশ্বাস আরও বলেন, একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি দর্শকদের ব্যক্তিগত বিষয় জানার আগ্রহ থাকাটা স্বাভাবিক। তবে তিনি নিজে কখনো কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে কিংবা ইঙ্গিতপূর্ণ কথা বলতে পছন্দ করেন না। ভাগ্য বা কর্মফল যাই হোক না কেন, কাউকে আঘাত করে কথা বলাকে তিনি সমর্থন করেন না বলেও জানান।

শেষ দিকে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি অপু বিশ্বাস হিসেবেই পরিচিত থাকতে চান। তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন শাকিব খানের কাছ থেকে— এমন কথাও স্বীকার করেন তিনি। পাশাপাশি পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সহযোগিতার কথাও তুলে ধরেন। ব্যক্তিগত বিষয় নয়, কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলেও জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৮ সালে ভালোবেসে গোপনে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৬ সালে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়। তবে দুই বছর পর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। পরবর্তীতে শাকিব খান শবনম বুবলীকে বিয়ে করলেও সেই সংসারও স্থায়ী হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১০

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১১

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৩

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৪

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৬

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৭

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৮

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৯

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০