দিন কয়েক আগেই ‘পাগলি লুক’-এর কারণে আলোচনায় ছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নাটকের শুটিংয়ে উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক এবং কালচে মেকআপে এই লুক ভক্তদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করেছিল।
কিন্তু এবার কেয়া পায়েল ভক্তদের জন্য হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। সোমবার দুপুরে প্রকাশিত নতুন ছবিগুলিতে তাকে দেখা গেছে ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে। পাথর বসানো নকশার এই পোশাকে অভিনেত্রীর বডি শেপ অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। হাই পনিটেইল হেয়ারস্টাইল এবং হালকা মেকআপে তার এই গ্ল্যামারাস লুক মুহূর্তেই চোখ ধাঁধিয়েছে ভক্তদের।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছবি আলোচনায় এসেছে, যেখানে কেয়া পায়েল বিশ্বকাপ ট্রফির সঙ্গে ধরা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে প্রদর্শনীর সময় এই ছবি তোলা হয়েছিল।
ভক্তরা পোস্টের নিচে নানান মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “পাগলি সাজটা সেই ছিল, এইটার থেকেও বেটার।” কেউ ট্রফির সঙ্গে তুলনা করে মজার ছলে মন্তব্য করেছেন, “কালো ড্রেস পরা ট্রফিটা আমার।” আবার কেউ মজা করে বলেছেন, “পাগলি এই ড্রেস পাইলো কোথায়!”
এদিকে কেয়া পায়েল বর্তমানে সেই আলোচিত ‘পাগলি লুক’-এর নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় অভিনেত্রীর বৈচিত্র্যময় রূপ দেখার জন্য।
মন্তব্য করুন