বার্তা বিভাগ
২১ জানুয়ারি ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনালী যুগের কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ আর নেই

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ আজ মৃত্যু বরণ করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় চৌধুরী জানান, জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ক্যান্সারের সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। হাসপাতালেও ভর্তি ছিলেন। সম্প্রতি তাকে বাসায় আনা হয়েছিল। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উত্তরার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় ইলিয়াস জাভেদের। এরপর দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। নব্বইয়ের দশক পর্যন্ত চলচ্চিত্রে তিনি নিজের সুবর্ণ সময় কাটিয়েছেন।

জাভেদ ছিলেন একজন নৃত্য পরিচালক হিসেবেও খ্যাত। আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। তিনি নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েও পরবর্তী সময়ে প্রধান চরিত্রে অভিনয় করে শতাধিক সিনেমায় দর্শকের মন জয় করেছেন। বিশেষ করে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য তিনি বেশি পরিচিত।

জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি সপরিবারে পাঞ্জাবে চলে আসেন। ব্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ চলচ্চিত্রের এ প্রিয় অভিনেতার মৃত্যু চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বড় শোকের ঘটনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১০

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১১

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১২

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৩

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৪

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৬

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৭

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৮

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৯

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০