বার্তা বিভাগ
২২ ডিসেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে আগে খুব একটা দেখা যায়নি। অফ-হোয়াইট স্যুটে তার সাম্প্রতিক লুক ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছে। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ, মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে আত্মবিশ্বাসী ও আধুনিক গ্ল্যামারের ছাপ ফুটে উঠেছে তার রূপে।

সম্প্রতি একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস। ক্যাপশনে তিনি লেখেন, ‘যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে ওঠো।’

ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যেই প্রায় সাত হাজার রিঅ্যাকশন, হাজারখানেক মন্তব্য এবং ৩১টি শেয়ার জমা পড়ে। নেটিজেনদের একাংশ অপু বিশ্বাসের পোশাকের নকশার সঙ্গে কয়েক দিন আগে শাকিব খানের পোস্ট করা একটি ছবির পোশাকের মিল খুঁজে পান। কেউ কেউ দুজনের কাছাকাছি নকশার কস্টিউম নিয়ে রহস্যের কথা তুলেছেন, আবার অনেকেই বলেছেন—‘ম্যাচিং ম্যাচিং, দারুণ মানিয়েছে।’

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে তেমন কোনো রহস্য নেই। একটি ইভেন্টের জন্য একজন ডিজাইনার অনুষ্ঠানের মুড অনুযায়ী তার পোশাকের নকশা করেছেন। ভক্তদের নানা মন্তব্যকে তিনি ভালোবাসা হিসেবেই দেখছেন। কাছাকাছি নকশার পোশাক সম্পর্কে তিনি আগে জানতেন না বলেও জানান এবং বলেন, এটি পুরোপুরি ডিজাইনারের সিদ্ধান্ত।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরেছেন অপু বিশ্বাস। নির্মাতা কামরুল হাসানের ‘দুর্বার’ সিনেমায় তিনি অভিনয় করছেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আবদুন নূর সজলকে।

‘দুর্বার’ সিনেমার অভিজ্ঞতা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এটি তার জন্য একেবারে ভিন্ন ধরনের কাজ। ১৯ বছরের অভিনয় জীবনে শতাধিক সিনেমায় কাজ করলেও খুব কম ছবিতেই প্রম্পট ছাড়া অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘দুর্বার’ সিনেমাতেই প্রথমবার সম্পূর্ণ প্রম্পট ছাড়া শুটিং শেষ করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০