বার্তা বিভাগ
২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪ কেজি সোনা উদ্ধার: সুপ্রিম কোর্টেও ব্যর্থ কন্নড় অভিনেত্রী

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের করা আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে রান্যা রাওকে আটক করে শুল্ক গোয়েন্দারা। তার সঙ্গে গ্রেপ্তার হন কোন্ডারু রাজু ও সাহিল জৈন নামের আরও দুই ব্যক্তি।

২০২৫ সালের মার্চ মাস থেকে তিনজনই বেঙ্গালুরুর পরপ্পনা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

তদন্তে উঠে আসে, তারা একটি আন্তর্জাতিক স্বর্ণ পাচার সিন্ডিকেট পরিচালনা করতেন। দুবাই, উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে স্বর্ণ এনে ভারতে পাচার করা হতো এবং হাওয়ালার মাধ্যমে অর্থ লেনদেন চলত।

অভিযোগ অনুযায়ী, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতরে লুকিয়ে পাচারের চেষ্টা করা হয়েছিল। অভিযানের সময় মোট ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ রুপি।

এ ঘটনায় একাধিক নিম্ন আদালত অভিযুক্তদের জামিন আবেদন নাকচ করেন। পরে রান্যা রাওসহ তিন অভিযুক্তের মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—সুপ্রিম কোর্টে আবেদন করেন। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইনে সন্তানের আটকাদেশ চ্যালেঞ্জ করেন এবং মামলা বাতিলেরও আর্জি জানান।

তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে রান্যা রাও ও তার সহযোগীদের।

উল্লেখ্য, গ্রেপ্তারের পর রান্যা রাওয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটি ৫০ লাখ রুপি এবং প্রায় ২ কোটি রুপি মূল্যের স্বর্ণের গয়না উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০