আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার তার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের আয়কর দপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আয়কর কর্মকর্তারা শিল্পা শেঠির বাসভবনে অভিযান পরিচালনা করেন।
আয়কর সূত্র জানায়, শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধ দমন শাখার দায়ের করা মামলার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার মুম্বাইয়ের দাদারে অবস্থিত তাদের মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দপ্তরের কর্মকর্তারা তল্লাশি চালান।
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই ‘ব্যাস্টিয়ান’ রেস্তোরাঁর নতুন শাখা চালু হওয়ার কথা ছিল। তার আগের দিনই শিল্পা শেঠির বাড়িতে আয়কর হানার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে এই তারকা দম্পতির নাম। এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রেস্তোরাঁ উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন শিল্পা শেঠি।
একটি পোস্টে তিনি লেখেন, এই রেস্তোরাঁ তার সংস্কৃতির শিকড়কে উৎসর্গ করা হয়েছে এবং এখানে ঘরোয়া স্বাদের খাবার পাওয়া যাবে। পাশাপাশি ব্যাস্টিয়নের জনপ্রিয় কিছু খাবারও থাকবে বলে জানান তিনি। একটি ভিডিও বার্তায় শিল্পা বলেন, শুক্রবার বেলা ১১টায় রেস্তোরাঁটির দরজা আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
তবে এর আগেও আইনি জটিলতায় পড়ে ব্যাস্টিয়ন রেস্তোরাঁর বেঙ্গালুরু শাখা। নির্ধারিত সময়ের পরও রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগে কর্নাটক রাজ্য সরকারের নিয়ম ভঙ্গের বিষয়টি সামনে আ
মন্তব্য করুন