বার্তা বিভাগ
১৯ ডিসেম্বর ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনসার্ট বাতিল হলেও ঢাকায় গান গাইলেন আতিফ আসলাম

১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’ আয়োজিত বিশাল কনসার্টে গান গাওয়ার কথা ছিল পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় সেই আয়োজন বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি নিজেও নিশ্চিত করেন আতিফ আসলাম।

কনসার্ট বাতিলের পর অনেকেই ধরে নিয়েছিলেন, ঢাকায় আর আসছেন না জনপ্রিয় এই শিল্পী। কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফ আসলামের পারফরম্যান্সের একের পর এক ভিডিও ও ছবি ভাইরাল হতে শুরু করে। এতে নতুন করে আলোচনার জন্ম দেয় তার ঢাকা সফর।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি আতিফ আসলাম। বরং তিনি রাজধানীতে এসে পর্দার আড়ালে একাধিক প্রাইভেট ও ইনডোর শোতে অংশ নেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার অভিজাত গুলশান ক্লাবে একটি বিশেষ ইনডোর আয়োজনে পারফর্ম করেন আতিফ আসলাম। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের এই অনুষ্ঠানের কোনো প্রকাশ্য ঘোষণা ছিল না। অনুষ্ঠান শেষে নেটিজেনদের পোস্ট করা ভিডিও থেকেই বিষয়টি সামনে আসে।

এরপর ১৮ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ—এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ কনসার্টেও গান করেন আতিফ আসলাম। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আয়োজনে তার সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মিনার রহমান ও প্রীতম হাসান। তবে এ কনসার্টে কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদেরই প্রবেশাধিকার ছিল।

পাবলিক কনসার্ট বাতিল হলেও প্রাইভেট শো আয়োজন নিয়ে নেটিজেনদের প্রশ্ন থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, বড় জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হওয়ায় পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সীমিত আয়োজনই তুলনামূলক নিরাপদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০