বার্তা বিভাগ
১৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট বাতিল, প্রাইভেট শোতে পারফর্ম

গত এক মাসে ঢাকায় একের পর এক কনসার্ট বাতিলের ঘটনায় সংগীতপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাকিস্তানের আজমত আলী, ভারতের অনুব জৈন, পাকিস্তানি ব্যান্ড জাল ও কাবিশের পর এবার তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের নাম।

গত ১৩ ডিসেম্বর ঢাকায় তার কনসার্ট হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় আয়োজনকারী প্রতিষ্ঠান শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয়। তবে ঢাকা সফর বাতিল করেননি আতিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ঢাকায় অবস্থানকালে তিনি একের পর এক প্রাইভেট কনসার্টে পারফর্ম করছেন।

আজ (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের কনসার্ট। বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুপুর ১২টা থেকে গেট খোলা হবে এবং ২টায় বন্ধ হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের প্রাইভেট শোতে পারফর্ম করেছেন আতিফ। ১৭ ডিসেম্বরও তিনি আরেকটি প্রাইভেট শোতে পারফর্ম করেছেন।

১৩ ডিসেম্বরের বাতিল কনসার্ট আয়োজন করেছিল ‘মেইন স্টেজ ইনক’, সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’। পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টটি হওয়ার কথা ছিল, যেখানে আতিফ ছাড়াও ফুয়াদ, নেমেসিসসহ আরও শিল্পীরা পারফর্ম করার কথা ছিল। আয়োজকরা জানিয়েছিলেন, মোট আয়ের ৪০ শতাংশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে।

বাতিলের পর আতিফ ফেসবুকে জানান, প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিক জটিলতার কারণে নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০