বার্তা বিভাগ
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সনি লিভে শুভর নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সিরিজটির মুক্তির তারিখ ঘিরে দর্শকদের কৌতূহল ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে ট্রেলার প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আগামী বছরের ৬ ফেব্রুয়ারি সনি লিভে মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। সিরিজটি বাংলা, হিন্দি ও ইংরেজি—এই তিন ভাষায় দেখা যাবে।

সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক সেন। তিনি এর আগে বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখে আলোচিত হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে যুক্ত ছিলেন। ‘জুবিলি’র মতোই ‘জ্যাজ সিটি’তেও পুরোনো সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

২ মিনিট ৩৬ সেকেন্ডের হিন্দি ভাষার ট্রেলারে দেখা যায়, সিরিজটির প্রেক্ষাপট ১৯৭০-৭১ সালের পশ্চিমবঙ্গ। সেই সময়ের ভারত-পাকিস্তান দ্বন্দ্বের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাবও উঠে এসেছে গল্পে। ট্রেলার দেখে ধারণা করা যায়, এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রেই রয়েছেন আরিফিন শুভ। তাঁর চরিত্রের নাম জিমি রয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রেলারে শুভকে হিন্দি ভাষায় সংলাপ বলতে শোনা যায় এবং সেগুলোর ডাবিং তিনি নিজেই করেছেন।

শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এ ছাড়া কলকাতা ও হিন্দি চলচ্চিত্র অঙ্গনের আরও বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী সিরিজটিতে রয়েছেন।

‘জ্যাজ সিটি’ পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে তিনি অভিনয় করেছেন অরিন্দম শীল পরিচালিত ‘উনিশে এপ্রিল’ এবং রাহুল মুখার্জির ‘লহু’তে। ‘উনিশে এপ্রিল’ মুক্তি পেলেও ‘লহু’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

নতুন এই আন্তর্জাতিক ওয়েব সিরিজের মাধ্যমে আরিফিন শুভর অভিনয় ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন দর্শক ও বিশ্লেষকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০