বার্তা বিভাগ
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্পর্কের শুরুতে কারিনাকে নিয়ে ভয় ছিল সাইফের

বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন, বোঝাপড়া আর দাম্পত্য বন্ধন বরাবরই অনুপ্রেরণা জুগিয়েছে ভক্তদের। ২০১২ সালে বিয়ে করে সংসার শুরু করা এই জুটির সম্পর্ক আজ যতটা দৃঢ়, শুরুর দিনগুলো কিন্তু ততটা সহজ ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান নিজেই স্বীকার করেছেন, সম্পর্কের শুরুতে কারিনাকে নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। ২০০৮ সালে ‘টশন’ সিনেমার শুটিং সেটে তাদের পরিচয় ও প্রেমের সূচনা। তখন শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙে একা ছিলেন কারিনা। সেই সময়ই সাইফ কারিনাকে প্রেমের প্রস্তাব দেন।

সাইফ বলেন, সম্পর্কের প্রথম দিকে আবেগ এতটাই প্রবল থাকে যে অনেক সময় বাস্তবতাকে উপেক্ষা করা হয়। তিনি জানান, ‘আমি সহজ মানুষ নই। এর আগে আমি এমন নারীদের সঙ্গে মিশেছি, যাদের সিনেমা জগতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।’

তার ভাষায়, কারিনা যখন তার জীবনে আসেন, তখন সহ-অভিনেতাদের তিনি অজান্তেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলেন। এই ভাবনাই তার ভেতরে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল।

তবে সময়ের সঙ্গে সেই নিরাপত্তাহীনতা কেটে গেছে বলেই জানান সাইফ। এখন তিনি মনে করেন, কারিনাই তাদের সংসারের মূল শক্তি। সাইফ বলেন, ‘কারিনা যেমন একজন সৃজনশীল অভিনেত্রী, তেমনি একজন অসাধারণ মা ও স্ত্রী। ও আমাদের সংসারটাকে আগলে রেখেছে।’

বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার এই তারকা দম্পতির। সাইফের মতে, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ সত্যিকারের অর্থে ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের অনিশ্চয়তা পেরিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় ভরসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০