বার্তা বিভাগ
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে তারকাদের আবেগঘন বার্তা

মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের অহংকার ও গৌরবের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই ঐতিহাসিক দিনটি দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে। দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নানা আয়োজন ও বার্তার মাধ্যমে বিজয় দিবস উদযাপনে শামিল হয়েছেন।

বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার এবং নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন ভিন্ন এক আবহে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরেন তিনি। লাল-সবুজ পতাকাসহ মা ও ছেলের সেই স্নিগ্ধ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বুবলী লেখেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

অন্যদিকে, অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিনের উদযাপন হিসেবে নয়, বরং একটি অবিরাম লড়াইয়ের প্রতীক হিসেবে দেখেছেন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে জয়া আরও লেখেন, ‘এই ঋণের সামান্য প্রতিদান হবে সেদিন, যেদিন বাংলাদেশকে প্রতিটি মানুষের জন্য ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।’

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বিজয় দিবসের আনন্দ। সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক এক পোস্টে তিনি লেখেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০