বার্তা বিভাগ
১৬ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কণার গানে নাচলেন নোরা ফাতেহি, ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও

কিছুদিন আগেই অন্তর্জালে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’। গানটির কথা ও সুর করেছেন সানজয়, আর কণার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশ। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এবার সেই গানেই নাচতে দেখা গেল বলিউড তারকা নোরা ফাতেহিকে। হালকা ও প্রাণবন্ত মেজাজে ‘মেহেন্দি’ গানের তালে নাচতে দেখা যায় নোরাকে। ভিডিওতে তার সঙ্গে নাচে অংশ নেন গানটির সুরকার সানজয়ও।

নোরা ফাতেহির এই নাচের ভিডিওটি সানজয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’ ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে। মন্তব্যের ঘরে নোরা ফাতেহিও ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

ভিডিওটি দেখে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, নোরাকে বাংলা গানে নাচতে দেখাটা সত্যিই দারুণ ও চমকপ্রদ।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে। মুক্তির পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের মন জয় করে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০