বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর বক্স অফিসে নজরকাড়া সাফল্য দেখিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি এমন কিছু রেকর্ড গড়েছে, যা বলিউডের অনেক বড় সুপারস্টার করতে পারেননি। বিশেষ করে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’।
ভারতীয় বক্স অফিসে ‘পুষ্পা-২’ দ্বিতীয় রবিবারে ৫৪ কোটি টাকা আয় করেছিল। কিন্তু ‘ধুরন্ধর’ দ্বিতীয় রবিবারে ৫৮ কোটি টাকা আয় করে পুষ্পা-২-কে পেছনে ফেলে দিয়েছে। রণবীর সিংয়ের সিনেমাটি মুক্তির ১০ দিনে ভারতের প্রেক্ষাগৃহে ৩৫১.৬১ কোটি টাকা সংগ্রহ করেছে।
সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং ছাড়াও সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খন্না এবং আর মাধবন। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমার মোট সংগ্রহ হয়েছে ১১১ কোটি রুপি। বাণিজ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন, এটি শিগগিরই ৫০০ কোটির ক্লাবে যোগ দিতে পারে।
মুক্তি যেহেতু বড় কোনো সিনেমা নেই, তাই বড়দিন এবং নববর্ষের ছুটি ‘ধুরন্ধর’-এর জন্য সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন