বার্তা বিভাগ
১৫ ডিসেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে: দর্শনা বণিক

দর্শনা বণিক ও সৌরভ দাস আজ (১৫ ডিসেম্বর) উদযাপন করছেন তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। ২০২৩ সালে তারা সকলকে অবাক করে নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে দম্পতি জানিয়েছেন, দাম্পত্য জীবনে একে অপরকে স্বাধীনতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শনা বলেন, “আমি কী পোশাক পরব, কোন চরিত্রে অভিনয় করব—সব নিজে ঠিক করি।” সৌরভও যোগ করেছেন, “দর্শনাও আমাকে সেই স্বাধীনতা দেয়। ও জানে, অনেক কষ্ট করে আমি এখানে পৌঁছেছি।”

তারা একই পেশায় কাজ করার সুবিধা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন। দর্শনা বলেন, “আমাদের অনেক ইচ্ছা থাকে, কিন্তু কাজের কারণে সব পূরণ হয় না। একই পেশার কারণে আমরা একে অপরের পরিস্থিতি বুঝতে পারি। তাই কেউ কোনো পারিবারিক অনুষ্ঠানে না গেলে অন্যজন মন খারাপ করেন না।”

অদ্ভুত হলেও সত্য, এই তারকা দম্পতি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমই অনেক বিয়ের ক্ষেত্রে সমস্যার মূল। সৌরভ বলেন, “এখন হাতে হাতে মুঠোফোন। সবাই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন। সব মন্তব্য সবার পছন্দ হয় না। তাই আমি দর্শনাকে পরামর্শ দিই, মন্তব্য না পড়তে।” দর্শনাও একমত, “সমাজমাধ্যমে কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০