বার্তা বিভাগ
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপেক্ষার অবসান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আবার অন্তরা

দীর্ঘ অভিনয় ক্যারিয়ার থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন ফারিয়া শাহরিন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও তাকে সেখানে দেখা যায়নি। এতে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও প্রশ্ন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্সে আবারও ফিরেছেন ফারিয়া শাহরিন।

প্রায় দুই বছর পর জনপ্রিয় এই ধারাবাহিকে ফিরতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী। গণমাধ্যমকে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন তিনি। এই সময়ের মধ্যে সিরিয়ালটি ছাড়া অন্য কোনো কাজে যুক্ত হননি। নিজের ভাষায়, নিজেকে প্রস্তুত করেছেন, এমনকি চরিত্রের প্রয়োজনে ওজনও কমিয়েছেন।

ফারিয়া শাহরিন বলেন, চ্যাপ্টার সিক্সে নিজেকে আবার পর্দায় দেখে তার দারুণ শান্তি লাগছে। তিনি আশা প্রকাশ করেন, তার কামব্যাক দেখে দর্শকরাও খুশি হবেন।

অভিনেত্রী আরও জানান, দীর্ঘদিন দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার কমেন্ট বক্সে নিয়মিত একটি প্রশ্নই ঘুরে ফিরে আসত—তিনি কেন সিজন ফাইভে নেই। অবশেষে চ্যাপ্টার সিক্সের মাধ্যমে একসঙ্গেই সব প্রশ্নের উত্তর দিতে পেরেছেন বলে মনে করেন তিনি।

কাজল আরেফিন অমি পরিচালিত এই জনপ্রিয় ধারাবাহিকে ফারিয়া শাহরিনের পাশাপাশি অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, অর্চিতা স্পর্শিয়া, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১০

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১১

জিলকদ মাসের ফজিলত ও আমল

১২

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৩

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৫

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

১৬

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১৮

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১৯

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

২০