বার্তা বিভাগ
১১ ডিসেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন লুকে জয়া আহসান, নেটদুনিয়ায় প্রশংসা

ঢালিউড ও টালিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে আলো ছড়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমা, আর কলকাতায় ‘ডিয়ার মা’ থেকে ‘পুতুল নাচের ইতিকথা’— প্রতিটি কাজেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। দুই বাংলার জনপ্রিয় নায়িকা হিসেবে যেমন প্রতিষ্ঠিত, তেমনি বলিউডেও কাজ করেছেন এ অভিনয়শিল্পী।

শুধু সিনেমাই নয়, সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় তিনি। নিজের বিভিন্ন মুহূর্ত, ভিন্ন ভিন্ন ফটোশ্যুট আর নতুন লুক শেয়ার করে ভক্তদের কাছে সবসময়ই আলোচনায় থাকেন জয়া। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন এক ফ্যাশন ফটোশুটে চমকে দিয়েছেন নেটিজেনদের।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়— পাথরের কারুকাজ করা লাল রঙের ব্লাউজ, সঙ্গে ধূসর জিন্স। কপালে লাল টিপ, খোঁপায় লাল–সাদা গোলাপের মিশ্র সাজ, চোখে স্টাইলিশ রোদচশমা এবং হাতে পাথরের চুড়ি-বালা। আর পুরো লুকের সঙ্গে ছিল টুকটুকে লাল একটি আপেল। এই ফিউশন স্টাইল— ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে— তাকে এনে দিয়েছে দারুণ আভিজাত্যপূর্ণ উপস্থিতি।

জয়া আপেল হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন— কখনো হাতে ধরা, কখনো মাথায় ব্যালেন্স করে, আবার কখনো ঠোঁটের কাছে এনে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— “আপেল হয়ো না।”

এ নতুন লুক প্রকাশ্যে আসতেই ভক্তরা মন্তব্য বাক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে।” আরেকজন উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “লাভ অফ মাই লাইফ!” কেউ আবার মজার ছলে মন্তব্য করেছেন— “পুরো আগুন লাগছে, কে কোথায় আছিস জল নিয়ে আয়!”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০