বার্তা বিভাগ
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাহস থাকলে সামনে এসে কথা বল, আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

আজকের বিনোদন সংবাদে বাংলার দুই জনপ্রিয় তারকা ওমর সানী ও আসিফ আকবরের মধ্যে তৈরি হওয়া উত্তপ্ত বাকযুদ্ধ নতুন মোড় নিয়েছে। সংগীতশিল্পী আসিফ আকবর সম্প্রতি এক টেলিভিশন পডকাস্টে অভিনেতা ওমর সানীকে ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করলে, এর কড়া জবাব দিয়েছেন ওমর সানী।

প্রায় এক মাস আগে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছিলেন আসিফ। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কড়া সমালোচনা করেন ওমর সানী। আর সেই সমালোচনার জবাব দিতে গিয়ে ব্যক্তিজীবন নিয়েই মন্তব্য করে বসেন আসিফ আকবর।

পডকাস্টে আসিফ বলেন, ওমর সানী নিজের সংসারও ঠিকভাবে সামলাতে পারেন না, তিনি নারীশাসিত পুরুষ। ফেসবুকই তার বাঁচার ভরসা।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন ওমর সানী। এক ভিডিও বার্তায় তিনি বলেন—
তিনি (ওমর সানী) কখনো আসিফের ব্যক্তি বা পারিবারিক জীবন নিয়ে কথা বলেননি, শুধু দায়িত্ব ও ক্ষমতা ব্যবহারের প্রসঙ্গ তুলেছিলেন। কিন্তু আসিফ তার স্ত্রী-মৌসুমীকে জড়িয়ে ব্যক্তিগত অপমান করেছেন, যা সম্পূর্ণ অনৈতিক।

ভিডিওতে ওমর সানী আরও বলেন,
“আসিফ, সাহস থাকলে সামনে এসে বলো। আমার ব্যক্তিজীবন নিয়ে তোমার কথা বলার অধিকার নেই। আমি শুধু দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহারের কথা বলেছি। ব্যক্তিগত জীবনে যেতে মানা করছি।”

সানি বলেন, তিনি এখনও সম্মান রেখেই কথা বলছেন, কিন্তু আসিফ যেন ভবিষ্যতে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। পরিবার, সংসার নিয়ে অপমান গ্রহণযোগ্য নয়—এ কথা পরিষ্কার করে দেন তিনি।

এদিকে, এই বিরোধে দুই শিল্পীর অনুসারীদের মধ্যেও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক প্রতিক্রিয়া। এখন দেখার বিষয়—ঘটনার জেরে তারা কি আলোচনায় বসবেন, নাকি বিরোধ আরও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০