বার্তা বিভাগ
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিশর রহস্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করলেন ত্রিধা চৌধুরী

বাংলা ও হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী ত্রিধা চৌধুরী এবার বড় পর্দায় জায়গা করে নিলেন ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে। ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আলোচনায় এলেও, সেই আলোচনা তিনি নিজের মতো করে ব্যাখ্যা করলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

ত্রিধা জানান, কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা মোটেও উপভোগের জায়গা নয়—বরং অভিনেতা–অভিনেত্রীদের জন্য এটি কঠিন দায়বদ্ধতার কাজ। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘আশ্রম’ সিরিজে তার চরিত্রটি যৌনকর্মীর, সুতরাং চিত্রনাট্যের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য থাকতেই পারে। তবে এসব দৃশ্য ধারণের সময় অভিনেত্রী নিজে কখনোই সেগুলো উপভোগ করেন না। সম্পাদনায় দল চাইলে আরও শৈল্পিকভাবে তা তুলে ধরতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এসব দৃশ্য পর্নো সাইটে ছড়িয়ে পড়া রোধ করাও নির্মাতা ও প্রোডাকশন টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ এটি একজন অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত মর্যাদার সঙ্গে জড়িত। কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে ছড়িয়ে পড়লে তা দ্রুত বন্ধ করা উচিত।

সাক্ষাৎকারে ত্রিধা আরও বলেন, দর্শকরা প্রায়ই ভুলে যান যে পর্দার অভিনেত্রী শুধুই তার চরিত্র পালন করছেন। তাকে যেসব চরিত্রে দেখা হয়, তার সঙ্গে বাস্তব জীবনের ব্যক্তিত্বের কোনো মিল নেই। বারবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেলেই একজন শিল্পীর পরিচয় ‘যৌন আবেদনময়ী’ হিসেবে প্রতিষ্ঠা করা ভুল—এমনটাই মনে করেন তিনি।

‘আশ্রম’ সিরিজে অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা প্রসঙ্গে ত্রিধা জানান, শুরুতে তিনি বেশ নার্ভাস ছিলেন। তবে শুটিং শুরুর পর ববি দেওল, ইউনিটের সহশিল্পীরা এবং পরিচালক প্রকাশ ঝা তাকে স্বস্তি এনে দেন, যা কাজটিকে সহজ করে তোলে।

এদিকে ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে ত্রিধা চৌধুরীর বড় পর্দায় নতুন পথচলা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০