বার্তা বিভাগ
৬ নভেম্বর ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর থাবা অব্যাহত: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, ১,০৩৪ নতুন আক্রান্ত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিদিনই প্রাণ কেড়ে নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৫ জন। এর আগের দিনে মৃত্যু হয়েছিল ১০ জনের। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,০৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭১ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ১৮৮ জন, বরিশাল ১৩৪, চট্টগ্রাম ১০৩, খুলনা ৫৫, ময়মনসিংহ ৬৬, রাজশাহী ৭৯, রংপুর ৩৩ এবং সিলেট ৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৬,০২৬ জন। তুলনায় ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,১১,২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও বেশি, ৩,২১,১৭৯ জন ভর্তি এবং ১,৭০৫ জন মৃত্যু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মশার প্রজনন বন্ধ করা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, না হলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে: প্রেস সচিব

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

১০

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

১১

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

১২

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

১৩

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১৪

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১৫

জিলকদ মাসের ফজিলত ও আমল

১৬

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৭

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

১৮

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

১৯

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

২০