বার্তা বিভাগ
১৮ এপ্রিল ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাগুলোতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩), এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকরা হাওরের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাত।

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম।

একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন নাজমুল হোসেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানান জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী।

ধর্মপাশা উপজেলায় পৃথক দুই ঘটনায় প্রাণ হারান হাবিবুর রহমান ও রহমত উল্লাহ। নিহত হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে বজ্রপাতে আহত হন কৃষক লিটন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার।

এদিকে একদিনে পাঁচ কৃষকের মৃত্যুতে হাওরাঞ্চলের কৃষক পরিবারগুলোতে শোকের মাতম চলছে। স্থানীয়রা দ্রুত বজ্রপাত থেকে সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে: প্রেস সচিব

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

১০

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১২

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১৩

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

১৪

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

১৫

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

১৬

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

১৭

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১৮

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১৯

জিলকদ মাসের ফজিলত ও আমল

২০