বার্তা বিভাগ
১ মার্চ ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বিমান হামলায় সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে ইরানের পারমাণবিক কর্মসূচি, পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তেহরানের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়।

শনিবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর উচ্চপর্যায়ের একাধিক রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বের হতাহতের খবর আসে। ওই হামলার একটি লক্ষ্যবস্তুতে অবস্থান করছিলেন সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ— এমন দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

তবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছে।

আহমেদিনেজাদের মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০