বার্তা বিভাগ
২৭ নভেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনি নোটিশ

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে—যা নিশ্চিত করেছেন তারেক আহমেদ নিজেই।

তারেক আহমেদ জানান, পপি নানা মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন। অভিযোগ থাকলে পারিবারিকভাবে বা আইনি পদ্ধতিতে কথা বলার সুযোগ থাকলেও তিনি তা না করে মানহানিকর বক্তব্য ছড়াচ্ছেন বলেই দাবি তার। এ বিষয়ে তিনি আগেও থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

আইনজীবী মো. ইলিয়াছ আলী জানান, পপির প্রয়াত চাচা মিয়া কবির হোসেনের মালিকানাধীন একটি সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। বৈধ হেবা দলিল অনুযায়ী সেই সম্পত্তি তারেক আহমেদের স্ত্রী ও তার মায়ের নামে উপহার হিসেবে হস্তান্তরিত হয়। তারেক আহমেদের নিজের কোনো আইনি মালিকানা বা স্বার্থ না থাকলেও পপি সময় টিভির এক অনুষ্ঠানে তাকে ‘এলাকায় চলাফেরা বাধা দেওয়া’ ও ‘সম্পত্তি বঞ্চনার অপচেষ্টা’র অভিযোগ তুলে বক্তব্য দেন।

নোটিশে বলা হয়, পপির এসব অভিযোগ তারেক আহমেদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে। তাই তাকে অবিলম্বে মানহানিকর বক্তব্য বন্ধ করতে এবং একই টিভি চ্যানেলে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। সাত দিনের মধ্যে নির্দেশ না মানলে পপির বিরুদ্ধে ফৌজদারি মামলা ও ক্ষতিপূরণ দাবিসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০