বার্তা বিভাগ
২৬ নভেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’-এ দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের জুটি শুরু থেকেই দর্শকের নজর কেড়েছিল। তবে দুজনের ব্যক্তিগত বিরোধের জের ধরে সিরিয়ালটি বারবার শিরোনামে উঠে আসে। দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গেলেন দিতিপ্রিয়া। ফলে ধারাবাহিকটির ভবিষ্যৎ ঘিরে আরও গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত জানান দিতিপ্রিয়া। জানা গেছে, শুটিং সেটে জিতু কামালের সঙ্গে তাঁর একাধিকবার তীব্র কলহ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও চ্যানেল কর্তৃপক্ষ বারবার মীমাংসার চেষ্টা করলেও দুজনের দূরত্ব কমেনি। দিতিপ্রিয়া স্পষ্ট জানিয়ে দেন—জিতুর সঙ্গে আর অভিনয় করতে চান না।

শুটিং সেটে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঝগড়ার পর তাঁরা একসঙ্গে শট পর্যন্ত দেননি। দিতিপ্রিয়া নাকি শর্ত দিয়েছিলেন—জিতু যেন তাঁর গায়ে হাত না দেন। এতে অপমানিত হয়ে একসময় সিরিয়াল ছাড়ার কথাও ভাবেন জিতু। পরে চ্যানেলের হস্তক্ষেপে তিনি শুটিংয়ে ফেরেন। কিন্তু এরপর জানা যায়, মহিলা কমিশন ও আর্টিস্ট ফোরামের দরজায় গিয়েছেন দিতিপ্রিয়া। অভিযোগ করেছেন—শারীরিক ও মানসিকভাবে তিনি আর সিরিয়ালটি চালিয়ে যেতে পারছেন না।

আর্টিস্ট ফোরাম একাধিক বৈঠকের পর জানায়, সাধারণত কোনো শিল্পী কাজ ছাড়লে দুই মাসের নোটিশ দিতে হয়। তবে দিতিপ্রিয়ার স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনা করে তা ১৫ দিনে নামিয়ে আনা হয়েছে। এই সময় শেষ হলে সিরিয়ালের সঙ্গে সম্পর্কচ্ছেদ হবে তাঁর। ইতিমধ্যে চ্যানেল নতুন নায়িকা খুঁজতে শুরু করেছে।

জিতু ও দিতিপ্রিয়ার বিরোধের শুরু গত আগস্টে। সিরিয়ালের প্রমোশনাল ছবিকে ‘ইনঅ্যাপ্রোপ্রিয়েট’ মনে করে দিতিপ্রিয়া প্রযোজনা সংস্থাকে জানান, এবং ছবিটি সরিয়ে নেন জিতু। এরপর থেকে শুটিং সেটে কথা না বললেও পরে হোয়াটসঅ্যাপে দুজনের মধ্যে যোগাযোগ শুরু হয়। কিন্তু সে আলাপনও পরিণত হয় দ্বন্দ্বে। দিতিপ্রিয়া একটি মন্তব্যকে আপত্তিকর দাবি করে দীর্ঘ পোস্ট করেন ফেসবুকে। পাল্টা অবস্থান স্পষ্ট করতে জিতু ফাঁস করেন তাঁদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট। কয়েক মাস শুটিং চললেও দুজনের দূরত্ব কেবলই বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০