বার্তা বিভাগ
১৮ নভেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড

কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘উইকড: ফর গুড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর সিঙ্গাপুরে। অনুষ্ঠান চলাকালীন এক অদ্ভুত ঘটনা ঘটেছে। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একজন ভক্ত এসে আরিয়ানাকে জড়িয়ে ধরেন।

ঘটনার পরপরই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। পরে জানা যায়, ভুক্তার নাম জনসন ওয়েন, ২৬, এবং তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আরিয়ানাকে লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটতে দেখে জনসন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। আরিয়ানার সহশিল্পী সিন্থিয়া এরিভো সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপিয়ে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সিঙ্গাপুরের আদালত জানায়, জনসন প্রিমিয়ারে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয় এবং জনসাধারণকে উপদ্রব দেওয়ার অভিযোগে মামলা করা হয়। আদালতে তিনি দোষ স্বীকার করেন এবং বলেন, “আমি আর কখনো এমন কিছু করব না।”

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। আরিয়ানা গ্র্যান্ড এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, ২০১৭ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার এক কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন দর্শক নিহত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০