বার্তা বিভাগ
১৫ নভেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিরো আলম গ্রেফতার: সাবেক স্ত্রী রিয়া মনির বিস্ফোরক প্রতিক্রিয়া

রাজধানীতে আলোচিত ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু।

হিরো আলমের গ্রেফতারের খবর প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি। তিনি বলেন, “আমিও খবরটি শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়েই আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা আছে।”

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়া মনি মামলা করেছিলেন। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের আরেকজনকে আসামি করা হয়। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছিলেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলায় আরও বলা হয়েছে—সম্প্রতি দাম্পত্য মনোমালিন্যের জেরে হিরো আলম স্ত্রীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন মীমাংসার এক বৈঠকে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় ঢুকে লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং গলায় থাকা দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেন।

এ ঘটনায় রিয়া মনি গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। আজ গ্রেফতারের মাধ্যমে মামলার অগ্রগতি নতুন মোড় নিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০