বার্তা বিভাগ
১০ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কবরীর অসমাপ্ত সিনেমা এবার মুক্তির অপেক্ষায়

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক সারাহ বেগম কবরী মৃত্যুর আগে নিজের পরিচালনায় শুরু করেছিলেন ‘এই তুমি সেই তুমি’ নামের একটি সিনেমা। মাত্র দুই দিনের শুটিং বাকি থাকতেই ২০২১ সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ সবই লিখেছিলেন কবরী নিজেই।

‘এই তুমি সেই তুমি’ সিনেমাটিতে দুটি সময়কে একত্রে ফুটিয়ে তোলা হয়েছে—একটি মুক্তিযুদ্ধকালীন সময়, আরেকটি বর্তমান সময়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।

মায়ের মৃত্যুর পর অসমাপ্ত কাজের হাল ধরেন কবরীর ছেলে শাকের চিশতী। ২০২৩ সালের শেষ দিকে তিনি সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন করেন। তবে নানা জটিলতায় সিনেমাটি এতদিন মুক্তি পায়নি।

অবশেষে জানা গেছে, ‘এই তুমি সেই তুমি’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে—তবে প্রথমে দেশের নয়, বিদেশের কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রিমিয়ারের পর সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শাকের চিশতী বলেন, “আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটাই আমার জীবনের বড় চ্যালেঞ্জ ছিল। অবশেষে তা শেষ করতে পেরেছি। বিদেশের কয়েকটি উৎসবে জমা দেওয়া হয়েছে সিনেমাটি। সেখানেই প্রদর্শনের পর দেশে মুক্তি দেওয়া হবে।”

সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী নিজে, আর সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০