মো :জাহিদুল ইসলাম, গাইবান্ধা
১৪ মার্চ ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Oplus_16908288

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে “গাইবান্ধা জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান”-এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
কোথাও যাতে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে: প্রেস সচিব

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

১০

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১২

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১৩

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

১৪

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

১৫

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

১৬

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

১৭

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১৮

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

১৯

জিলকদ মাসের ফজিলত ও আমল

২০