বার্তা বিভাগ
১৪ মার্চ ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া বন্দর থেকে মার্কিন মেরিন বাহিনীর ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের প্রায় ২ হাজার ৫০০ সদস্য ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

এই বিশাল বাহিনীটি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলির মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। কারণ মার্কিন মেরিন সেনারা সাধারণত সমুদ্র ও স্থল—উভয় ক্ষেত্রেই কাজ করলেও এবার তাদের সরাসরি স্থল অভিযানের উদ্দেশ্যে মোতায়েন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জরুরি পরিস্থিতির মোকাবিলা করা কিংবা ইরানের ভূখণ্ডের কোনো গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবেই এই বাহিনীকে পাঠানো হতে পারে।

এদিকে এই মোতায়েনের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই সংঘাতে তাদের সামরিক উপস্থিতি এবং আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পেন্টাগনের এই পদক্ষেপ থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে ওয়াশিংটন অদূর ভবিষ্যতে এই সংঘাত শেষ করার পরিকল্পনায় নেই। বরং মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০