সাঈদ হোসেন, পাটগ্রাম প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তাঁদের মোট ২২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে মফিজার রহমানকে ২ হাজার টাকা এবং মুন্নাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই আইনের ৩৭ ধারা লঙ্ঘনের দায়ে বুলু হোসেন ও আনোয়ার হোসেনকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৪০ ধারা লঙ্ঘনের দায়ে আওলাদ হোসেনকে ৩ হাজার টাকা এবং ৫১ ধারা লঙ্ঘনের দায়ে সুমন ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে: প্রেস সচিব

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

১০

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

১১

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১৩

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১৪

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

১৫

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

১৬

ইসলামাবাদে দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি

১৭

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

১৮

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

১৯

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

২০