বার্তা বিভাগ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম

সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদে বিরোধী রাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপ পদে দায়িত্ব পেয়ে সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যা জোটভিত্তিক রাজনৈতিক সমন্বয়ের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্র জানিয়েছে, সংসদে বিরোধীদলীয় নেতৃত্ব নির্ধারণের বিষয়ে শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন সংসদে বিরোধীদলীয় ভূমিকা কার্যকর রাখতে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন প্রক্রিয়ায় গঠনমূলক সমালোচনা এবং গণতান্ত্রিক ভারসাম্য রক্ষায় এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে নীতিনির্ধারণী আলোচনা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১০

সরকারের ওপর জনগণের আস্থা বাড়ছে: প্রেস সচিব

১১

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

১২

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত

১৩

ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

১৪

পাটগ্রামে নির্বাচন-পরবর্তী মতবিনিময়, জনদুর্ভোগ ও প্রত্যাশা তুলে ধরলেন সাধারণ মানুষ

১৫

সোনারগাঁয়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জ্বালানি সংকটের বিকল্প সমাধান ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে

১৭

১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান

১৮

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

১৯

ইরান চুক্তির দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের, সইয়ের জন্য পাকিস্তান সফরের ইঙ্গিত

২০