নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন।
জানা গেছে, আসনের মোট ২১০টি কেন্দ্রে প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে আজহারুল ইসলাম মান্নান ১,৫৪,১০৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া ১,৩২,০২৩ ভোট পেয়েছেন।
কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আজহারুল ইসলাম মান্নান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন এবং বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বিজয়ী প্রার্থীর সমর্থকরা ইতিমধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে নবনির্বাচিত সংসদ সদস্য জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।
মন্তব্য করুন