বার্তা বিভাগ
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি কাঁদলে নাকি মানুষ হাসে: সালমান খান

বলিউডের সুপারস্টার সালমান খান—গত তিন দশক ধরে যিনি রূপালি পর্দায় অসংখ্য ব্লকবাস্টার উপহার দিয়েছেন—এবার নিজেকেই কাঠগড়ায় তুললেন। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করার ধারাবাহিকতায় তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন।

সালমান বলেন, গত ২৫ বছরে তিনি অনেকটাই একা হয়ে পড়েছেন এবং বহু বন্ধুকে হারিয়েছেন। সেই উপলব্ধির মধ্যেই তিনি বলেন, “আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি, সেটা আমার যেটা মনে হয়—সেটাই করি।”

এই মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ পর্দায় সালমানের আবেগঘন দৃশ্য দর্শকদের বহুবার কাঁদিয়েছে। ‘হাম দিল দে চুকে সনম’-এর ‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্না কিংবা ‘তেরে নাম’ ছবিতে রাধের জন্য তার যন্ত্রণাভরা চাহনি—এ দৃশ্যগুলো আজও দর্শকের চোখ ভেজায়।

তবে সালমানের দাবি ভিন্ন। কান্না নিয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন, তার মনে হয়—তিনি কাঁদলে মানুষ সেটাকে সিরিয়াস না নিয়ে বরং হাসে।

অভিনেতার এই আত্মসমালোচনার সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক। তাদের মতে, সালমান খানের আবেগ অভিনয় বইয়ের নিয়মে না হলেও সরাসরি দর্শকের হৃদয়ে গিয়ে লাগে। তাই তার পর্দার কান্না শুধু অভিনয় নয়, বহু মানুষের ব্যক্তিগত আবেগের সঙ্গেও মিশে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০