বার্তা বিভাগ
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোলাপে পরীমণির সঙ্গে রোমান্স করবেন নিরব

নিরব হোসেন ও পরীমণি অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘গোলাপ’—ঘোষণা এসেছিল এ বছরের প্রথম দিকেই। ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন পরিচালক সামছুল হুদা। কিন্তু ঘোষণা আসার ১১ মাস পেরিয়ে গেলেও এখনো ক্যামেরা চালু হয়নি এই সিনেমার কোনো দৃশ্যে।

পরিচালক সামছুল হুদা জানিয়েছেন—গল্প নিয়ে জটিলতার কারণেই শুটিং শুরু করা সম্ভব হয়নি। পুরো টিমের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে নতুন করে গল্প সাজানো হয়েছে। তার ভাষায়—“গল্পে কিছু পরিমার্জন দরকার ছিল, তাই এ বছর শুটিংয়ে যেতে পারিনি। সব ঠিকঠাক করে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুনভাবে শুটিং শুরুর পরিকল্পনা করছি।”

এদিকে অভিনয়শিল্পীদের সঙ্গেও নতুন গল্প ও পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। নির্মাতা আশা করছেন—নতুন বছরে আর কোনো জটিলতা থাকবে না।

অভিনেতা নিরব বলেন—“আমরা একটি ভালো সিনেমা উপহার দিতে চাই। গল্প নিয়ে আমরা সবাই খুঁতখুঁতে ছিলাম। কিছু পরিবর্তন দরকার ছিল, সেগুলো করা হয়েছে। চিত্রনাট্য প্রায় শেষ। আশা করছি এবার শুটিং শুরু হবে।”

পরীমণির সঙ্গে এটি হবে বহু প্রতীক্ষিত জুটি—থ্রিলার, অ্যাকশন এবং পলিটিক্যাল ড্রামার সংমিশ্রণে নির্মিত ‘গোলাপ’। ছোট শহরের রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে তোলা এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

প্রযোজনা প্রতিষ্ঠান গল্পওয়ালা প্রোডাকশন থেকে সবুজ সংকেত পেলেই ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০