বার্তা বিভাগ
১ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমা অ্যাওয়ার্ডজয়ী ‘নিশি’ এবার ঢাকায় প্রিমিয়ার

ঢাকায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ড (এমা)–জয়ী স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ৬ ডিসেম্বর বেলা ৩টায় প্রদর্শিত হবে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে, ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে।

চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন উৎসবে ঘুরে আসার পর এবারই প্রথম বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হবে পরিবেশ–ভিত্তিক এই কাজ।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি যাচ্ছে, পুরস্কারও পেয়েছে। কিন্তু দেশের দর্শকদের সামনে দেখানোর আনন্দই আলাদা। অনেকেই ব্যক্তিগতভাবে দেখার অনুরোধ করেছিলেন—এই প্রিমিয়ার সেই সুযোগ এনে দিল।”

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’তে ফুটে উঠেছে একটি চা–শ্রমিক পরিবারের করুণ বাস্তবতা। গল্পে দেখা যায়—পানির সংকট কাটাতে বাড়িতে টিউবওয়েল বসানোর বিনিময়ে এক ক্ষমতাধর কাঠ ব্যবসায়ী নাবালিকা নিশিকে বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাব ঘিরেই বাড়তে থাকে টানাপোড়েন।

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন সেখানকার সাবেক শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। শুটিং হয়েছে সিলেটের একটি চা–বাগান ও আশপাশের এলাকায়। অভিনয়ে ছিলেন—চা–শ্রমিকের মেয়ে নিশি, চা–শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০