বার্তা বিভাগ
১ ডিসেম্বর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবারের সঙ্গে থ্যাংকসগিভিং উদযাপনে প্রিয়াংকা চোপড়া

বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ব্যস্ততা থেকে বিরতি নিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। থ্যাংকসগিভিং উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে যে আনন্দঘন সময় কাটিয়েছেন—তার কিছু ঝলক শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

গত রোববার (৩০ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, প্রিয়াংকা, নিক ও মালতি একসঙ্গে সময় উপভোগ করছেন। কিছু ছবিতে মালতি বন্ধুদের সঙ্গে খেলছে, আরেকটিতে তাকে চক দিয়ে মেঝেতে নিজের নাম লিখতে দেখা যায়। ছোট্ট মালতির হুইপড ক্রিম তৈরি করা, পরিবার–বন্ধুদের সঙ্গে দীর্ঘ ডিনার টেবিলে আড্ডা, আর প্রিয়াংকার ডার্টস খেলতে গিয়ে বুল’স আই হিট করার মুহূর্ত—সব মিলিয়ে পরিবারের উৎসব ছিল দারুণ জমজমাট।

একটি ছোট ভিডিওতে মালতির মুখ না দেখালেও তার মিষ্টি কণ্ঠে গাওয়া গান শোনান প্রিয়াংকা। সব মিলিয়ে অভিনেত্রীর শেয়ার করা মুহূর্তগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ছবির সঙ্গে দেওয়া আবেগঘন বার্তায় প্রিয়াংকা লেখেন, “অল্প সময়ের জন্য বাড়ি ফিরেছি। চারপাশের ভালোবাসা, সৌন্দর্য আর বিস্ময়ে অনেক সময় অভিভূত হয়ে যাই। স্বাস্থ্য, আনন্দ, একসঙ্গে থাকা এবং জীবনের ছোট ছোট সহজ আনন্দের জন্য আমি কৃতজ্ঞ।” তিনি আরও যোগ করেন, “পরিবার, বন্ধু ও টিম— সবাইকে ধন্যবাদ, যারা এই পাগলাটে যাত্রাকে সহজ করে তোলে।”

এদিকে প্রিয়াংকা খুব শিগগিরই ফিরছেন ভারতীয় চলচ্চিত্রে। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। তার বিপরীতে থাকছেন অভিনেতা মহেশ বাবু, সঙ্গে থাকবেন প্রিথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালে।

এ ছাড়া তার হাতে রয়েছে অ্যাকশন–ড্রামা ‘দ্য ব্লাফ’—যেখানে সহশিল্পী হিসেবে আছেন কার্ল আর্বান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন ও তেমুয়েরা মরিসন। মুক্তি পাবে ২০২৬ সালে। রুশো ব্রাদার্স ব্যাকড ‘সিটাডেল’ সিরিজের নতুন পর্বও রয়েছে প্রিয়াংকার আসন্ন কাজের তালিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০