বার্তা বিভাগ
২৮ নভেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মেন্দ্রর স্মরণসভায় হেমার অনুপস্থিতি নিয়ে বলিউডে কানাঘুষা

বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র গত ২৪ নভেম্বর মারা যান। শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাঁর মৃত্যুর খবর গোপন রাখা হয়। পরে বৃহস্পতিবার সানি ও ববি দেওলের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। তবে স্মরণসভায় ছিলেন না ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং তার দুই মেয়ে অহনা ও এশা দেওল।

স্মরণসভায় হাজির ছিলেন বলিউডের বহু শীর্ষ তারকা। উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরসহ সানি–ববির দুই বোন অজিতা ও বিজয়েতা। ঠিক তখনই হেমা মালিনীর অনুপস্থিতি ঘিরে শুরু হয় আলোচনা।

গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা জানান, হেমা মালিনী ঘরে আলাদাভাবে পূজা ও গীতাপাঠের আয়োজন করেছেন ধর্মেন্দ্রর আত্মার শান্তির জন্য।

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বিয়ে শুরু থেকেই আলোচনায় ছিল। বহু বছর ধরে নাকি অভিনেতার পাঞ্জাবের বাড়িতে হেমার যাতায়াত ছিল না—এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। জীবনের শেষ সময় ধর্মেন্দ্র মূলত প্রথম স্ত্রীর সঙ্গেই কাটালেও মাঝেমধ্যে হেমার সঙ্গেও সময় দিতেন।

হেমা মালিনী আগেও বলেছেন—কারও জীবনে অশান্তির কারণ হতে চান না তিনি। তাঁর উপস্থিতি যদি পরিবারে অস্বস্তি তৈরি করে, তাহলে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান—এমন বক্তব্যও বিভিন্ন সময়ে দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০