বার্তা বিভাগ
২৭ নভেম্বর ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতার ছবিকে কেন্দ্র করে তানজিন তিশাকে ঘিরে নতুন বিতর্ক

দেশীয় শোবিজে তানজিন তিশাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছে বড় ধরনের বিতর্ক। অভিযোগ—কলকাতার ‘ভালোবাসার মরশুম’ ছবির জন্য অগ্রিম ৪ লাখ ৫০ হাজার টাকা নিলেও কাজ না করে যুক্তরাষ্ট্রে চলে গেছেন তিনি। প্রথমে এই অভিযোগ আনেন প্রযোজক পরিচয় দেওয়া শরীফ খান। তবে তিশা পাল্টা দাবি করেন—শরীফ সেই ছবির প্রযোজক নন।

বিতর্ক আরও তীব্র হয় যখন ছবির পরিচালক এমএন রাজ ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘তিশা ভুল বিবৃতি দিচ্ছেন’। তার দাবি, তিশাকে টাকা দেওয়া হয়েছে এবং কাজ না করলে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। কোনো চুক্তিপত্রে টাকা ফেরত দেওয়ার ধারা না থাকলেও এটা শিল্পী-নিয়মেরই অংশ।

পরিচালক জানান, তিশার জন্য এক মাস অপেক্ষা করতে হয়েছে, এমনকি বলিউড অভিনেতা শারমান যোশির শিডিউল পর্যন্ত বদলানো হয়েছে। কিন্তু তিশা নাকি দূতাবাসে পাসপোর্ট জমা না দিয়ে আমেরিকায় চলে যান। এমএন রাজের অভিযোগ, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে দূতাবাসে হাজির হন তিশা এবং আচরণও ছিল অপমানজনক।

অন্যদিকে, তিশা নিজের ফেসবুকে বিবৃতি দিয়ে বলেন—ছবিটির কারণেই তিনিই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার অভিযোগ, দুই মাস অপেক্ষা করেও পরিচালক প্রস্তুত ছিলেন না। তাই বাধ্য হয়ে নিজেই সরে দাঁড়িয়েছেন।

পরিচালক জানান, ১৭–১৯ সেপ্টেম্বর নায়িকা ছাড়াই শুটিং করা হয়েছে এবং দুর্গাপূজার আগ পর্যন্ত অপেক্ষার পর নতুন নায়িকা নেওয়া হয়েছে। তার দাবি, এখন তিশার বিবৃতিই অসঙ্গতিপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০