বার্তা বিভাগ
২৬ নভেম্বর ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে দেশে ফিরলেন মিথিলা, এবার ফোকাস অভিনয়ে

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসর থেকে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার পাশাপাশি পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে নতুন মাইলফলক গড়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মিথিলা জানান—এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের সম্মান। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, “সেরা ৩০-এর সবাই ছিলেন যোগ্য। বাংলাদেশের মানুষ যেভাবে আমার পাশে দাঁড়িয়ে ভোট করেছে, এটাই আমাদের বিজয়।”

মিথিলা আরও জানান, মিস ইউনিভার্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নতুন মডেলদের সহায়তা করতে চান। তাঁর ভাষায়, “আমি জানি সাফল্যের জন্য অভিজ্ঞদের সহায়তা কতটা জরুরি। তাই ভবিষ্যতে যারা মিস ইউনিভার্সে যাবে, সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করব।” তিনি বাংলাদেশের মেকআপ আর্টিস্ট, ক্যামেরাপারসন, হেয়ার ডিজাইনার, ড্রেস ডিজাইনারদের এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে মিস ইউনিভার্স শেষে এখন অভিনয়ে মনোযোগ দিচ্ছেন মিথিলা। প্রতিযোগিতার সময়ই তিনি থাইল্যান্ডে সিনেমার প্রস্তাব পেয়েছেন বলে জানান। আগামীকাল ২৭ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত জাহিদ প্রীতমের এই ইনভেস্টিগেশন থ্রিলারে দেখা যাবে—একটি থার্সডে নাইট পার্টির পর ১২ ঘণ্টার স্মৃতি হারিয়ে ফেলার পর এক তরুণীর শরীরে অনাকাঙ্ক্ষিত ঘটনার চিহ্ন পাওয়া যায়। সেই সময়ের রহস্য উন্মোচনে নামে পুলিশ। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল ও সামিরা খান মাহি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০