বার্তা বিভাগ
২৫ নভেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মেন্দ্র মৃত্যুতে আবেগঘন পোস্টে শাহরুখের শোক

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। পাঞ্জাবের সাহনেওয়াল থেকে উঠে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় রাজত্ব করা এই তারকার মৃত্যুর খবরে বলিউডসহ বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী চরিত্র উপহার দেওয়া এই অভিনেতার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ঢল নেমেছে।

তবে প্রথম দিকে বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো পোস্ট দেখা না গেলেও, তিনি দ্রুত ছুটে যান ধর্মেন্দ্রর শেষকৃত্যে এবং সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পুরোনো ছবি শেয়ার করেন শাহরুখ। ক্যাপশনে লেখেন—“শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। যেভাবে স্নেহ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।”

শাহরুখ আরও লিখেছেন—“তার পরিবারের জন্যই নয়, বরং সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। আপনি অমর। আপনার আত্মা আপনার চলচ্চিত্র ও আপনার পরিবারের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবে।”

শুধু শাহরুখ নন, পরিচালক ও অভিনেতা ফারহান আখতারও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন—“এটি পুরো চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা বানান এবং যারা দেখেন—সবাই ধরমজিকে চিরকাল স্মরণ করবেন। ছয় দশক ধরে বিনোদনের আলো ছড়িয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”

ধর্মেন্দ্র শেষ তিন প্রজন্মের দর্শকের কাছে ছিলেন এক অনন্য নায়ক—অ্যাকশন, রোমান্স, কমেডি—সবক্ষেত্রেই সমান দক্ষ। তার প্রয়াণে ভারতীয় সিনেমা হারাল এক উজ্জ্বল নক্ষত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০