ঢাকা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম এর ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা প্রথমবারের মতো নাটকে জুটি বেঁধেছেন। তাদের অভিনীত নাটকের নাম ‘ফার্স্ট লাভ’।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নীলা সহ-অভিনেতা তৌসিফকে নিয়ে অকপট প্রশংসা করেন। তিনি বলেন, তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং ভিশন দেখে তিনি মুগ্ধ। দিন-রাত কাজের মধ্যে যখন হাল ছাড়ার মতো মনে হচ্ছিল, তখন তৌসিফ ভাইয়া সবার সঙ্গে ধৈর্য ধরে কাজ করতেন এবং নামাজও সুন্দরভাবে মেইনটেইন করতেন।
নীলা আরও বলেন, “তৌসিফ ভাইয়া অ্যামেজিং পার্সন। তার কাজের প্রতি প্রেম, ডেডিকেশন এবং পেশেন্সের প্রেমে নতুন করে পড়েছি।”
‘ফার্স্ট লাভ’ নীলা’র প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে কাজ। তিনি জানান, এটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। তিনি বলেন, “প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে অভিনয়—এটাই আমার জন্য এক অনন্য মুহূর্ত। ফার্স্ট লাভ ভুলবার মতো নয়।”
দর্শকদের উদ্দেশে নীলা বলেন, “ভালো লাগলে আগামীতে আরও কাজ দেখবেন। তবে প্রথম কাজের স্মৃতি সবসময় মনে থাকবে। আশা করি অডিয়েন্সদেরও মনে থাকবে ‘ফার্স্ট লাভ’-এর প্রথম ভালোবাসার মুহূর্ত।”
মন্তব্য করুন