গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন ধর্মীয় সংগঠন দ্রুত তার গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।
এরপর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে বাউল শিল্পী হাসিনা সরকার এক ভিডিও বার্তায় পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, নারী বাউল শিল্পীরা প্রোগ্রামে অংশ নিতে গেলে অনেক সময় কুপ্রস্তাবের শিকার হন।
হাসিনা সরকার অভিযোগ করেন, পুরুষ বাউলরা প্রোগ্রামে অংশ দেওয়ার বিনিময়ে বেডে যাওয়ার প্রস্তাব দিত এবং যারা তাদের কথা শুনত, শুধু তাদের প্রোগ্রামে ডাকত। তিনি আরও বলেন, “আমি ইজ্জত বিক্রি করে কোনো প্রোগ্রামে অংশ নেব না। এটা বাউল গান নয়।”
তিনি বলেন, পুরুষ বাউল শিল্পীদের এমন আচরণ বাউল জগতের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিজেও এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন, এবং মনে করেন, এটি এখন বাউল জগতের প্রচলিত বাস্তবতা হয়ে গেছে।
মন্তব্য করুন