বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান, যিনি ‘কেদারনাথ’, ‘সিম্বা’, ‘আতরঙ্গি রে’ এবং সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’-তে দক্ষ অভিনয় দেখিয়েছেন, কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য কীভাবে রাখতে হয়, তা শিখেছেন তার বাবা সাইফ আলী খানের কাছ থেকে।
সারা জানান, বাবা-মেয়ের সম্পর্ক দারুণ হলেও, মা অমৃতার কাছেই বেশি সময় কাটান। ব্যস্ততার মধ্যে বই পড়া এবং নতুন শহর ভ্রমণ তার প্রিয় শখ। এসব কাজ তাকে শান্তি এবং সৃজনশীলতা দেয়।
সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে সারা বলেন, এটি আনন্দ দেয়, তবে ট্রল বা তুলনা থেকে মনোযোগ সরিয়ে শুধু ভালোটুকুই গ্রহণ করেন। ব্যক্তিগত আক্রমণকে পাত্তা না দিয়ে, গঠনমূলক সমালোচনা কাজে লাগান।
যদি অভিনয় না করতেন, সারা বলছেন, হয়তো কবিতা বা লেখালেখির সঙ্গে যুক্ত থাকতেন। এছাড়া ইতিহাস ও রাজনীতিতেও তার আগ্রহ ছিল। সাম্প্রতিক ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কণা সেন শর্মা, পংকজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর এবং ফাতিমা সানা শেখ। আগামীতে তিনি ‘পতি পত্নী অউর ওহ ২’-তে দর্শকের সঙ্গে দেখা করবেন।
মন্তব্য করুন