বার্তা বিভাগ
২৪ নভেম্বর ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতা শহরজুড়ে রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার

কলকাতা শহরের বিভিন্ন অলিগলিতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবিসহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার। পোস্টারে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও দেওয়া রয়েছে, যা দেখে পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি রুক্মিণীর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। তবে পরে জানা যায়, পোস্টারের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে দীপক চক্রবর্তীর নাম। পরে বোঝা গেছে, এটি আসলে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর চরিত্রের নাম।

জানা গেছে, এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণার অংশ। সিনেমায় রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ। তার চরিত্রই পর্দায় মেয়ের জন্য ‘পাত্র খুঁজছেন’, আর সেই ধারণা থেকেই শহরজুড়ে এই ব্যতিক্রমী পোস্টার প্রচারণা চালানো হয়েছে।

সিনেমা টিম জানিয়েছে, প্রচারের নতুন কৌশলের মাধ্যমে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পোস্টার দেখে অনেকে থমকে দাঁড়াচ্ছেন, কেউ কেউ মোবাইলে খুঁজে দেখছেন, রুক্মিণীর বিয়ে কবে হবে। দর্শক প্রতিক্রিয়া দেখে টিম ধারণা করছে, প্রচারণা ইতিমধ্যেই সফল হয়েছে।

‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমা বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০