বার্তা বিভাগ
২৩ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৬ সালে বড় পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। দুই বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো কাজ মুক্তি পায়নি এই অভিনেত্রীর। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে টালিউডের সিনেমা ‘মানুষ’-এ পশ্চিমবঙ্গের তারকা জিতের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। এরপর ওটিটিতেও তিনি আর নতুন কোনো কাজ প্রকাশ করেননি।

মাঝে সরকারি অনুদানের ছবি ‘দিগন্তে ফুলের আগুন’-এর শুটিং করলেও এখনো তা মুক্তি পায়নি। তবে এবার বিরতি কাটিয়ে নতুন উদ্যমে ফিরতে প্রস্তুত মিম। তিনি জানিয়েছেন—২০২৬ সাল হবে তার কামব্যাকের বছর।

অভিনয়ে বিরতি থাকলেও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, ফ্যাশন ইভেন্ট ও কর্পোরেট কার্যক্রমে নিয়মিত উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। গতকাল এক ফ্যাশন হাউস উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মিম জানিয়েছেন, আগামী বছর তাঁর নতুন সিনেমা দিয়ে আবারও দর্শকের সামনে হাজির হবেন।

জানা গেছে, এরই মধ্যে নতুন একটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে চাননি মিম। এছাড়া আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট তাঁর হাতে রয়েছে। ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা ও ওটিটি—দুই মাধ্যমেই কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

বিরতির আগে দুর্দান্ত সময় কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ ছবিতে অনন্যা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও প্রশংসা কুড়ান তিনি। ২০২৩ সালে দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে তার অভিনয়ও প্রশংসিত হয়।

এবার অপেক্ষার পালা শেষ—আগামী মাসেই মিমের নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০