বার্তা বিভাগ
১৩ নভেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমানের এশিয়ান ট্যুরে সোনাক্ষী সিনহাকে বাদ

লিউড সুপারস্টার সালমান খান এবং অভিনেত্রী সোনাক্ষী সিনহার বহুদিনের ঘনিষ্ঠ সম্পর্ক সকলের কাছে পরিচিত। সালমানের বিভিন্ন দেশি-বিদেশি কনসার্ট ও প্রমোশনাল সফরে প্রায়ই সোনাক্ষীকে দেখা যেত।

কিন্তু এবার সালমানের আসন্ন ‘এশিয়ান ট্যুর’-এর পোস্টারে সোনাক্ষীর জায়গায় দেখা গেল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। এই পরিবর্তন ঘিরে বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন।

একাংশের ধারণা, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা, আর তাই সফরে যেতে পারছেন না। সম্প্রতি একটি পডকাস্টে তাকে বালিশে ভর দিয়ে বসতে দেখা যাওয়াকে অনেকে এমন গুঞ্জনের উৎস হিসেবে দেখছেন। অন্যদিকে, ঢিলেঢালা পোশাক পরাকে গোপনীয়তার ইঙ্গিত হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

এ পর্যন্ত সোনাক্ষী এবং তার স্বামী জাহির ইকবাল কেউই এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগেও এমন খবর ছড়িয়েছে, তবে সবসময়ই তা অস্বীকার করা হয়েছে।

তবুও সালমান খানের ঘনিষ্ঠ সফরসঙ্গী হিসেবে সোনাক্ষীর হঠাৎ বাদ পড়া এবং নতুন করে জল্পনার ঝড়—সব মিলিয়ে বলিউড মহলে চলছে নানান আলোচনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০