বার্তা বিভাগ
১১ নভেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ হাজার শিশুর হার্টে সার্জারির খরচ দিয়ে গিনেস বুকে পলক মুচ্ছল

মানবতার জন্য কাজ করলে যে খ্যাতির চাইতেও বড় স্বীকৃতি পাওয়া যায়—তার দৃষ্টান্ত হয়ে উঠেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী পলক মুচ্ছল। এবার মানবসেবায় অসামান্য অবদানের জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ ও ‘লিমকা বুক অফ রেকর্ডস’-এ জায়গা করে নিয়েছেন এই গায়িকা।

শৈশব থেকেই মানবসেবায় নিবেদিত পলক। নিজের ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’-এর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৮০০ দরিদ্র শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেছেন তিনি। শুধু কণ্ঠ দিয়েই নয়, মানবিকতার সুরে জীবন বদলে দিয়েছেন হাজারো শিশুর।

বলিউডে জনপ্রিয়তার পাশাপাশি কনসার্ট করেন শুধুই দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য। তাঁর প্রতিটি গানের আয় যায় শিশুদের হার্ট সার্জারিতে। মাত্র সাত-আট বছর বয়স থেকেই মানবসেবায় যুক্ত পলক—কার্গিল যুদ্ধে আহত সেনাদের সাহায্য থেকে শুরু করে ওড়িশার ঘূর্ণিঝড়ে ত্রাণ পাঠানো পর্যন্ত নিজের শ্রম ও ভালোবাসা বিলিয়ে দিয়েছেন মানুষকে।

আজ সেই মহৎ কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে পলক মুচ্ছল হয়ে উঠেছেন মানবতার এক উজ্জ্বল প্রতীক। শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন এই বলিউড তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০