দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন সিনেমা মুক্তির আগে এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যা মুহূর্তের মধ্যে আলোচনা জোরালো করেছে। শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’।
সম্প্রতি জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে অংশ নেন রাশমিকা। সেখানে তিনি জানান, নারীদের যন্ত্রণা বোঝার জন্য পুরুষদেরও ঋতুস্রাবের অভিজ্ঞতা থাকা উচিত। তিনি বলেন, “পুরুষদেরও পিরিয়ড হোক, তখনই তারা বুঝতে পারবেন নারীরা প্রতি মাসে কতটা অস্বস্তি ও অসুবিধার মধ্য দিয়ে যায়।”
শো-তে রাশমিকার হাতের আংটিও নজর কেড়ে নেয়। সঞ্চালক মজা করে বলেন, “তোমার জীবনে এত বিজয়!”—শুনে রাশমিকা লজ্জায় লাল হয়ে যান।
‘দ্য গার্লফ্রেন্ড’-এ রাশমিকার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেঠি। পরিচালক রাহুল রবীন্দ্রন জানিয়েছেন, সিনেমাটি মুক্তির পর মেয়েরা নতুন করে বিচার করবেন এবং তাদের প্রেমিকদের বোঝার সুযোগ পাবেন।
রাশমিকা বর্তমানে ‘মাইসা’ নামক একটি নারীকেন্দ্রিক সিনেমাতেও কাজ করছেন। এছাড়া আগামীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন সিনেমাতেও দেখা যাবে তাকে। জানা যায়, ২০১৮ সাল থেকে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক গোপন রেখেও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন।
মন্তব্য করুন