বার্তা বিভাগ
৭ নভেম্বর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিজারেই ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

সংগীত জগতের চিরঅমর এক নাম মাইকেল জ্যাকসন। বহু বছর আগে পৃথিবী ছেড়ে গেলেও তার সৃষ্টির আলো আজও ছড়িয়ে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। এবার সেই কিংবদন্তির জীবন নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক ‘মাইকেল’।

ছবিটির প্রথম টিজার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে। লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক মিনিট ১৩ সেকেন্ডের টিজারটি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ছয় লাখ ভিউ ছাড়িয়ে যায়।

টিজারে দেখা যায়, মাইকেল জ্যাকসনের সিগনেচার স্টাইল ও আইকনিক পারফরম্যান্সের অনবদ্য পুনর্নির্মাণ। তার চরিত্রে অভিনয় করছেন ভাতিজা জাফার জ্যাকসন। বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং মঞ্চে তার অভিব্যক্তি—সবই অবিকলভাবে ফুটে উঠেছে জাফারের শরীরী ভঙ্গিতে।

ভক্তরা টিজার দেখার পর এক কথায় বলছেন, ‘মাইকেল যেন আবার ফিরে এসেছেন।’ এর মাধ্যমে নতুন প্রজন্মও কিংবদন্তি শিল্পীর শিল্পী জীবন সম্পর্কে জানতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০