বার্তা বিভাগ
৬ নভেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ নভেম্বরের ইতিহাসে গণতন্ত্রের বিজয়, তারেকের বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষ্যে বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এসময় মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করা অপরিহার্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও সমৃদ্ধির প্রার্থনা জানান এবং বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধুমাত্র মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এটি আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।

তারেক রহমান বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতা দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তিনি উল্লেখ করেন, একদলীয় বাকশাল সরকারের চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে মানুষের ন্যায়সংগত অধিকার হরণ করা হয়েছিল। সেই সংকটকালেই ৭ নভেম্বর রাজপথে জনতার ঢলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হন এবং গণতন্ত্র অর্গলমুক্ত হয়।

তবে আধিপত্যবাদী শক্তির এদেশিয় এজেন্টরা ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করলেও তার আদর্শে দেশপ্রেমিকরা গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছেন। তারেক রহমান আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতাকে নিজেদের হাতে ধরে রাখে, বহু নেতাকর্মীকে নির্মমভাবে দমন করে।

তিনি বার্তায় খালেদা জিয়াকে দীর্ঘ সময় বন্দি রাখার বিষয়েও উল্লেখ করে সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তারেক রহমান মনে করেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১০

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১১

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১২

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৩

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৪

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৫

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৬

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৭

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৮

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৯

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

২০